Logo

হরমুজ প্রণালীতে সামরিক অভিযান অবাস্তব: এম্যানুয়েল ম্যাক্রোঁ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ এপ্রিল, ২০২৬, ১৮:৩৩
হরমুজ প্রণালীতে সামরিক অভিযান অবাস্তব: এম্যানুয়েল ম্যাক্রোঁ
ছবি: সংগৃহীত

ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, হরমুজ প্রণালী জোর করে খোলার জন্য সামরিক অভিযান চালানো বাস্তবসম্মত নয়। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার জন্য এই রুটে বলপূর্বক অভিযান করা কোনো সমাধান নয়, উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

ম্যাক্রোঁ বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া সফরে সাংবাদিকদের বলেন, “কিছু পক্ষ সামরিক অভিযানের মাধ্যমে প্রণালী মুক্ত করার ধারণা সমর্থন করে, যা মাঝে মাঝে যুক্তরাষ্ট্রও প্রকাশ করে। তবে এটি আমাদের কখনো সমর্থনযোগ্য মনে হয়নি। এটি সম্পূর্ণ অবাস্তব এবং বিপজ্জনক।” তিনি আরও বলেন, এ ধরনের প্রচেষ্টা দীর্ঘস্থায়ী হবে এবং যাতায়াতকারীরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝুঁকিতে পড়তে পারে।

প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, সংঘাত শেষ হওয়ার পর হরমুজ প্রণালী দিয়ে অবাধ যাতায়াত নিশ্চিত করতে তিনি ইউরোপীয় ও অন্যান্য মিত্রদের সঙ্গে কাজ করছেন। তার মতে, এই রুট কেবল ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে পুনরায় চালু করা সম্ভব।

বিজ্ঞাপন

এমনকি ন্যাটো মিত্রদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান ও ট্রাম্পের হুমকির প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন, “ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের অভিযানের সিদ্ধান্ত আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা শান্তি দ্রুত চাই।”

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর হরমুজ প্রণালী সীমিতভাবে ব্যবহারযোগ্য হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট হুমকির পরও ফরাসি প্রেসিডেন্ট জোর দেন, শুধুমাত্র সামরিক পথে সমস্যার সমাধান সম্ভব নয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD