Logo

ইউরেনিয়াম ইস্যুতে মতভেদে আটকে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ এপ্রিল, ২০২৬, ২০:১৩
ইউরেনিয়াম ইস্যুতে মতভেদে আটকে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা
ছবি: সংগৃহীত

পাকিস্তানে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে ভিন্ন প্রস্তাব দেওয়ায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা হয়নি। আলোচনায় ইরান পাঁচ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিতের প্রস্তাব দেয়, তবে যুক্তরাষ্ট্র তা বাড়িয়ে ২০ বছর করার দাবি জানালে বিষয়টি আটকে যায়।

বিজ্ঞাপন

উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, বৈঠকে তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে প্রস্তাব বিনিময় হলেও কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। তবে কূটনৈতিক পর্যায়ে আলোচনার পথ এখনো খোলা রয়েছে এবং দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনাও দেখা যাচ্ছে।

মার্কিন কর্মকর্তারা মনে করছেন, ইরানের পারমাণবিক কর্মসূচিই চলমান উত্তেজনার অন্যতম প্রধান কারণ।

বিজ্ঞাপন

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় বলেছেন, ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলে যুক্তরাষ্ট্র দৃঢ় অবস্থানে রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD