Logo

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ক্ষতি ৩৩ লাখ কোটি টাকা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ এপ্রিল, ২০২৬, ২১:০২
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ক্ষতি ৩৩ লাখ কোটি টাকা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৭০ বিলিয়ন ডলার বলে জানিয়েছে দেশটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৩ লাখ কোটি টাকা। মঙ্গলবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে সংশ্লিষ্ট একটি বার্তাসংস্থা দেশটির কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করে।

বিজ্ঞাপন

ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহজেরানি জানান, প্রাথমিক হিসাব অনুযায়ী এই বিপুল ক্ষতির চিত্র উঠে এসেছে, তবে চূড়ান্ত মূল্যায়ন এখনো চলমান থাকায় এ সংখ্যা পরিবর্তিত হতে পারে।

তিনি বলেন, ক্ষয়ক্ষতির মধ্যে ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো ছাড়াও যুদ্ধের কারণে বন্ধ হয়ে যাওয়া শিল্পপ্রতিষ্ঠানের আর্থিক লোকসানও অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো এখনো বিস্তারিত হিসাব নিরূপণের কাজ করছে।

বিজ্ঞাপন

এছাড়া পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে এই ক্ষতির বিষয়টি ক্ষতিপূরণের আলোচনায় তোলা হয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে, দীর্ঘ আলোচনার পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো সমঝোতা না হওয়ায় যুদ্ধবিরতির পর পুনরায় উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD