Logo

বার্লিনে রেজা পাহলভির ওপর রং নিক্ষেপ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ এপ্রিল, ২০২৬, ১৮:২৫
বার্লিনে রেজা পাহলভির ওপর রং নিক্ষেপ
ছবি: সংগৃহীত

জার্মানির রাজধানী বার্লিনে ইরানের নির্বাসিত সাবেক ক্রাউন প্রিন্স রেজা পাহলভির ওপর লাল রঙের তরল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ফেডারেল প্রেস কনফারেন্স ভবনে সংবাদ সম্মেলন শেষে বের হওয়ার সময় পেছন দিক থেকে তার দিকে এই তরল ছোড়া হয়। ঘটনাস্থলে থাকা নিরাপত্তাকর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিজ্ঞাপন

ঘটনার পরও শান্ত ছিলেন রেজা পাহলভি। তিনি সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন। এতে তিনি শারীরিকভাবে অক্ষত ছিলেন বলে জানা গেছে।

রেজা পাহলভি দীর্ঘদিন ধরে ইরানের বর্তমান শাসনের সমালোচক। তিনি দেশটিতে সরকার পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়ে বিভিন্ন সময় আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD