Logo

ভারত মহাসাগরে ইরানি তেল ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ এপ্রিল, ২০২৬, ১৯:৪৩
ভারত মহাসাগরে ইরানি তেল ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে ইরানের একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, ‘ম্যাজিস্টিক এক্স’ নামের ওই ট্যাংকারটি ভারত মহাসাগর থেকে আটক করা হয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ অভিযানের একটি ভিডিওও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় হেলিকপ্টার থেকে মার্কিন সেনারা জাহাজে নেমে নিয়ন্ত্রণ নিচ্ছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানকে অবৈধভাবে সহায়তা করা নেটওয়ার্ক ও তাদের জাহাজগুলোর বিরুদ্ধে বিশ্বের যেকোনো স্থানে সামুদ্রিক অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

শিপ ট্র্যাকিং তথ্য অনুযায়ী, ট্যাংকারটি ভারত মহাসাগরে ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার মধ্যবর্তী এলাকায় অবস্থান করছিল। এর আগেও একই অঞ্চলে ‘টিফানি’ নামের আরেকটি জাহাজ জব্দ করেছিল যুক্তরাষ্ট্র।

জাহাজটি গায়ানার পতাকাবাহী ছিল এবং পূর্বে এর নাম ছিল ‘ফনিক্স’। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এই ট্যাংকারটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

ইরানের পক্ষ থেকে এখনো এই জাহাজ জব্দের ঘটনায় কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে এর আগে গতকাল হরমুজ প্রণালিতে দুটি জাহাজ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানিয়েছিল ইরানের নৌবাহিনী।

বিজ্ঞাপন

এদিকে গত ১২ এপ্রিল ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই দেশটির জাহাজ লক্ষ্য করে অভিযান জোরদার করা হয়েছে।

সূত্র: এপি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD