Logo

রাজধানীর আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ এপ্রিল, ২০২৬, ১১:২৪
রাজধানীর আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইরান
ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের আকাশে সন্দেহভাজন ‘শত্রু লক্ষ্যবস্তু’ শনাক্তের পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। বৃহস্পতিবার শহরের বিভিন্ন এলাকায় প্রতিরক্ষা ইউনিটগুলো কাজ শুরু করে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

বিজ্ঞাপন

মেহর নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, তেহরানের আকাশে শনাক্ত হওয়া লক্ষ্যবস্তুর দিকে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে সাড়া দেয়। একই তথ্য নিশ্চিত করেছে নূর নিউজও। তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাজধানীর একাধিক স্থানে প্রতিরক্ষা ব্যাটারিগুলো মোতায়েন করে কাজ শুরু করা হয়।

তবে কী ধরনের হুমকি মোকাবিলায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই তেহরানে এই ঘটনা ঘটল।

সূত্র: মিডল ইস্ট আই

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD