Logo

হরমুজ প্রণালিতে বন্ধু দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ এপ্রিল, ২০২৬, ১৪:২৬
হরমুজ প্রণালিতে বন্ধু দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের কৌশলগত সমুদ্রপথ হরমুজ প্রণালি ব্যবহারে ‘বন্ধুপ্রতিম’ কয়েকটি দেশের জন্য ফি মওকুফের ঘোষণা দিয়েছে ইরান। মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি জানান, নির্দিষ্ট কিছু দেশের ক্ষেত্রে এই সুবিধা ইতোমধ্যে কার্যকর রয়েছে। বিশেষ করে রাশিয়ার মতো মিত্র দেশের জাহাজ চলাচলে এই ছাড় প্রযোজ্য হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ভবিষ্যতে এই নীতি পরিবর্তন হবে কি না, তা এখনই নিশ্চিত নয়। তবে আপাতত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিশেষ সুবিধা বজায় রাখতে কাজ করছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সামুদ্রিক চাপ ও চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে ইরানের এই সিদ্ধান্ত কৌশলগত বার্তা বহন করছে। এতে মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের পাশাপাশি হরমুজ প্রণালির ওপর নিজেদের অবস্থান আরও সুস্পষ্ট করছে তেহরান।

বিজ্ঞাপন

এদিকে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ‘ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ’ সেন্ট্রাল কমান্ডের দায়িত্বপূর্ণ এলাকায় প্রবেশ করেছে।

সেন্টকম জানিয়েছে, রণতরীটি বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে এবং ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে। তবে এটি আগে থেকে মোতায়েন থাকা নৌবহরের সঙ্গে যুক্ত হবে নাকি কোনো জাহাজের পরিবর্তে আসছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সূত্র: মিডল ইস্ট আই

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD