Logo

আলোচনার অগ্রগতি: রাতেই পাকিস্তানে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ এপ্রিল, ২০২৬, ১৭:৫৭
আলোচনার অগ্রগতি: রাতেই পাকিস্তানে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান কূটনৈতিক আলোচনায় বড় ধরনের অগ্রগতি বা ব্রেকথ্রু আসতে পারে বলে আশা প্রকাশ করেছে পাকিস্তান। দেশটির সরকারি সূত্রের বরাতে শুক্রবার (২৪ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারেন।

বিজ্ঞাপন

এর আগে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে পৃথকভাবে টেলিফোনে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এসব যোগাযোগকে কেন্দ্র করে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা আরও জোরদার হয়েছে বলে মনে করা হচ্ছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয় পক্ষ আঞ্চলিক পরিস্থিতি, যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্র-ইরানের কূটনৈতিক তৎপরতা নিয়ে আলোচনা করেছেন।

বিজ্ঞাপন

ইরানি বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, পাক সেনাপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন আব্বাস আরাগচি।

এর আগে এ সপ্তাহের শুরুতে ইসলামাবাদে অবতরণ করে মার্কিনিদের অন্তত ৯টি বিমান। এসব বিমানে করে আনা হয়েছে যোগাযোগের যন্ত্রাংশ, বুলেটপ্রুফ গাড়ি, নিরাপত্তাকর্মী এবং কিছু টেকনিক্যাল সদস্য।

গত সপ্তাহে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু ইরানি প্রতিনিধিরা এতে যোগ দিতে অসম্মতি জানালে, নির্ধারিত সময়ে আর আলোচনা হয়নি।

বিজ্ঞাপন

ইরান শর্ত দিচ্ছে যুক্তরাষ্ট্র যদি তাদের সঙ্গে আলোচনা করতে চায় তাহলে আগে নৌ-অবরোধ তুলতে হবে। এরপর তারা তাদের প্রতিনিধিদের ইসলামাবাদে পাঠাবে।

আরও পড়ুন:

এর আগে ৮ এপ্রিল দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। পরবর্তীতে ১১ এপ্রিল ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হলেও সেখান থেকে কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি।

বিজ্ঞাপন

তবে দুই সপ্তাহের সেই যুদ্ধবিরতির মেয়াদ ২২ এপ্রিল শেষ হলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটি অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি শর্ত অনুযায়ী চুক্তিতে না আসে, তাহলে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।

সূত্র: আলজাজিরা

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD