Logo

পাকিস্তান সেনাপ্রধান-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির ফোনালাপ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ এপ্রিল, ২০২৬, ১৭:১১
পাকিস্তান সেনাপ্রধান-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির ফোনালাপ
ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) ইরানের আধা-সরকারি বার্তাসংস্থার খবরে জানানো হয়, এ আলাপে আঞ্চলিক পরিস্থিতি ও চলমান যুদ্ধবিরতি নিয়ে কথা হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট নেচিরভান বারজানির সঙ্গেও আরাগচি পৃথকভাবে ফোনালাপ করেছেন বলে জানানো হয়েছে।

এর মধ্যেই মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির প্রেক্ষাপটে আরও একটি বিমানবাহী রণতরী মোতায়েন করা হচ্ছে, যার নাম ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ।

বিজ্ঞাপন

মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সামাজিক মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিরক্ষা দপ্তর সূত্রে জানা যায়, গত মার্চে ভার্জিনিয়া থেকে যাত্রা শুরু করে রণতরীটি আফ্রিকার উপকূল ঘুরে বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ১০টি পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরীর মধ্যে এটি একটি। এর আগে মধ্যপ্রাচ্যের জলসীমায় ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড মোতায়েন করা হয়েছিল।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার মাধ্যমে সংঘাতের সূত্রপাত হয়। এরপর টানা লড়াইয়ের পর যুদ্ধবিরতি কার্যকর হলেও অঞ্চলে উত্তেজনা এখনো পুরোপুরি প্রশমিত হয়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD