চুক্তি হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে প্রস্তুত ইইউ

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনার অংশ হিসেবে সাইপ্রাসে মিসর, সিরিয়া ও লেবাননের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা। এই বৈঠক ঘিরেই ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ বার্তা এসেছে ইউরোপীয় পক্ষ থেকে।
বিজ্ঞাপন
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস জানিয়েছেন, ইরানের সঙ্গে একটি সমন্বিত বা পূর্ণাঙ্গ চুক্তি সম্পন্ন হলে ইউরোপীয় ইউনিয়ন ধাপে ধাপে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করতে প্রস্তুত রয়েছে।
মের্ৎস বলেন, এটি এমন একটি পদক্ষেপ, যার মাধ্যমে একটি স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব।
বিজ্ঞাপন
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা বলেছেন, কোনো ‘‘বিধিনিষেধ বা শুল্ক ছাড়াই’’ ‘‘সারা বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ’’ হরমুজ প্রণালি ‘‘দ্রুত’’ খুলে দিতে হবে।
বৈঠকের আগে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাস সতর্কবার্তা দিয়ে বলেন, চলমান আলোচনা থেকে যদি ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তির মতো শক্তিশালী কোনো সমঝোতা অর্জিত না হয়, তাহলে ভবিষ্যতে বিশ্ব আরও জটিল ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখে পড়তে পারে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০১৫ সালে স্বাক্ষরিত ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে তার প্রথম মেয়াদে প্রত্যাহার করে নেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই ইরানকে ঘিরে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে টানাপোড়েন সৃষ্টি হয়, যা এখনো বিভিন্ন আলোচনার কেন্দ্রে রয়েছে।
সূত্র : বিবিসি বাংলা








