Logo

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ, কবে দেখা যেতে পারে চাঁদ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ এপ্রিল, ২০২৬, ২০:২১
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ, কবে দেখা যেতে পারে চাঁদ
ছবি: সংগৃহীত

এ বছরের পবিত্র ঈদুল আজহা কবে হতে পারে, সে বিষয়ে সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ‘শারজাহ মহাকাশ ও জ্যোতির্বিদ্যা হাব’।

বিজ্ঞাপন

তারা বলেছে বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ১৭ মে সন্ধ্যায় জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই হিসেবে ঈদুল আজহা ২৭ মে পালিত হতে পারে এবং হজ বা আরাফাতের দিন পড়তে পারে ২৬ মে।

শারজাহ মহাকাশ ও জ্যোতির্বিদ্যা হাব বলেছে, আগামী ১৭ মে হবে জিলক্বদ মাসের ২৯তম দিন। ওইদিন আমিরাতে সন্ধার পর নতুন জিলহজ মাসের চাঁদের বয়স হবে প্রায় ১৮ ঘণ্টা ৩৯ মিনিট।

বিজ্ঞাপন

সূর্যাস্তের পর পূর্ব গগনে চাঁদটি ৫৭ মিনিট অবস্থান করবে। দীর্ঘ সময় নতুন অর্ধচন্দ্র আকাশে থাকার অর্থ হলো এটি খালি চোখে দেখা যাবে।

সংস্থাটির পরিচালক প্রফেসর আল নাইমি জানিয়েছেন, তারা তাদের বৈজ্ঞানিক তথ্য সরকারের কাছে পৌঁছে দিয়েছেন। তবে ঈদের দিনটি শুধুমাত্র সরাসরি চাঁদ দেখেই নির্ধারণ করা হবে।

বিজ্ঞাপন

এদিকে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরই বাংলাদেশে ঈদ উদযাপন হয়। সে হিসেবে আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন গরু, ছাগল, ভেড়া ও মহিষ, উট কোরবানি করে ঈদ পালন করা হয়।

ঈদুল আজহা মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব, যা সাধারণত গরু, ছাগল, ভেড়া, মহিষ ও উট কোরবানির মাধ্যমে উদযাপন করা হয়। এই দিনটি মুসলিম সম্প্রদায়ের মধ্যে ত্যাগ ও আত্মসমর্পণের গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

সূত্র: গালফ নিউজ

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD