Logo

মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত বেঞ্জামিন নেতানিয়াহু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ এপ্রিল, ২০২৬, ১৯:০৪
মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত বেঞ্জামিন নেতানিয়াহু
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রোস্টেট ক্যানসারের প্রাথমিক পর্যায়ে আক্রান্ত থাকার বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) তিনি জানান, ২০২৪ সালের শেষ দিকে প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে অস্ত্রোপচারের পর তার শরীরে একটি ছোট ক্যানসারজনিত টিউমার ধরা পড়ে এবং পরবর্তীতে এর চিকিৎসা সম্পন্ন করা হয়।

বিজ্ঞাপন

৭৬ বছর বয়সী এই নেতা বলেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতের সংবেদনশীল সময় বিবেচনায় তিনি বিষয়টি প্রকাশ করেননি এবং তার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদনও তখন প্রকাশ করা হয়নি।

বর্তমানে যুদ্ধবিরতির পরিস্থিতিতে তিনি জানিয়েছেন, চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থা এখন সম্পূর্ণ ভালো এবং তিনি সুস্থ আছেন।

বিজ্ঞাপন

নেতানিয়াহু জানান, দেড় বছর আগে তিনি প্রোস্টেট সংক্রান্ত একটি অস্ত্রোপচার করান, যা সফলভাবে সম্পন্ন হয়। এরপর নিয়মিত চিকিৎসা পর্যবেক্ষণে ছিলেন তিনি।

সর্বশেষ পরীক্ষায় প্রোস্টেটে এক সেন্টিমিটারেরও কম একটি ক্ষুদ্র টিউমার ধরা পড়ে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী এটি ছিল ক্যানসারের একেবারে প্রাথমিক পর্যায় এবং শরীরের অন্য কোথাও এর বিস্তার ঘটেনি।

তিনি আরও বলেন, চিকিৎসকেরা তাকে দুটি বিকল্প দিয়েছিলেন—একটি হলো চিকিৎসার মাধ্যমে সমস্যা দূর করা, অন্যটি পর্যবেক্ষণে রাখা। নিজের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি জানান, সম্ভাব্য ঝুঁকি থাকলে তা দ্রুত মোকাবিলা করাই তার পছন্দ, তাই তিনি চিকিৎসা গ্রহণ করেন।

বিজ্ঞাপন

নেতানিয়াহুর দাবি, জেরুজালেমে চিকিৎসার মাধ্যমে সমস্যাটি সম্পূর্ণভাবে দূর করা হয়েছে এবং বর্তমানে আর কোনো জটিলতা নেই।

শুক্রবার নিজের স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশের সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি বিস্তারিত জানান। তিনি আরও বলেন, সাম্প্রতিক সংঘাতকালীন পরিস্থিতিতে ভুল তথ্য বা গুজব এড়াতেই প্রতিবেদন প্রকাশ কিছুটা বিলম্বিত করা হয়েছিল।

বিজ্ঞাপন

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD