Logo

দায়িত্ব ঝুঁকিপূর্ণ, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত না

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৬ এপ্রিল, ২০২৬, ১১:৪০
দায়িত্ব ঝুঁকিপূর্ণ, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত না
ডোনাল্ড ট্রাম্প | ফাইল ছবি

হোয়াইট হাউজের সাংবাদিকদের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে গুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার রাতে অনুষ্ঠিত ওই আয়োজনে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন

ঘটনার পর সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পকে সম্ভাব্য রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগের বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, উদ্বেগ থাকলেও তিনি অতটা শঙ্কিত নন। তার মতে, প্রেসিডেন্টের দায়িত্ব নিজেই ঝুঁকিপূর্ণ।

তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে কাজ করাই চ্যালেঞ্জিং এবং এতে ঝুঁকি থাকাটা স্বাভাবিক। তবুও দেশের জন্য কাজ করতে পারাকে তিনি গর্বের বিষয় হিসেবে দেখেন।

বিজ্ঞাপন

হালকা রসিকতা করে ট্রাম্প বলেন, দায়িত্বটি এতটা ঝুঁকিপূর্ণ জানা থাকলে হয়তো নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি ভেবে দেখতেন।

টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, ট্রাম্প খাবার টেবিলে বসা অবস্থায় হঠাৎ বাঙ্কেট হলে বিকট শব্দ শোনা যায়। এর পরপরই তার নিরাপত্তা সদস্যরা দ্রুত তাকে ঘিরে ফেলেন।

ঘটনার সময় প্রেসিডেন্টের পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি ডোনাল্ড ট্রাম্প উপস্থিত ছিলেন। নিরাপত্তাজনিত কারণে তাদের মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়। একটি সূত্র জানিয়েছে, তারা সবাই নিরাপদ আছেন।

বিজ্ঞাপন

প্রতি বছর হোয়াইট হাউজের সাংবাদিকদের নিয়ে এ নৈশভোজের আয়োজন করা হয়। এতে গণমাধ্যমকর্মীদের পাশাপাশি বিনোদন জগতের তারকারাও অংশ নেন। গুলির ঘটনার পর পুরো অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD