পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

পাকিস্তান সফরের মাত্র দুই দিনের মধ্যেই আবারও দেশটিতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ জানায়, ওমান সফর শেষ করে তিনি পুনরায় ইসলামাবাদে পৌঁছাবেন এবং সেখান থেকে রাশিয়ার উদ্দেশে রওনা দেবেন।
বিজ্ঞাপন
এর আগে গত শুক্রবার রাতে একটি প্রতিনিধি দল নিয়ে পাকিস্তানের রাজধানীতে যান আরাগচি। পরদিন শনিবার সংক্ষিপ্ত সফর শেষে তিনি দেশটি ত্যাগ করেন। তার ওই সফরের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হলেও কোনো অগ্রগতি না হওয়ায় তিনি ওমানে যান।
পাকিস্তান সফরের সময় তিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, রোববার সন্ধ্যার দিকে আবার ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি। সেখানে তিনি পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আরও আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
তবে আপাতত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে তার সরাসরি বৈঠকের সম্ভাবনা নেই। কারণ, ইরানের দাবি অনুযায়ী মার্কিন প্রস্তাবগুলোকে অতিরিক্ত মনে করা হচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের দাবিকে অগ্রহণযোগ্য বলে জানিয়েছে।
যদিও দুই পক্ষের আলোচনায় এখনো কোনো অগ্রগতি হয়নি, তবুও পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা পুরোপুরি বন্ধ হয়নি।
বিজ্ঞাপন
আরাগচির আগের সফরে তার সঙ্গে থাকা প্রতিনিধি দলের সদস্যরা ইতোমধ্যে ইরানে ফিরে গিয়ে সরকারের সঙ্গে পরামর্শ করেছেন। ধারণা করা হচ্ছে, পরবর্তী সফরে তারা আবারও তার সঙ্গে যোগ দিতে পারেন।
সূত্র: মেহের নিউজ, আল জাজিরা








