Logo

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবহার করা ব্রিটিশ বিমানঘাঁটিতে আগুন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৬ এপ্রিল, ২০২৬, ১৮:১৪
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবহার করা ব্রিটিশ বিমানঘাঁটিতে আগুন
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরান সংশ্লিষ্ট সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র এই ঘাঁটি ব্যবহার করেছিল।

বিজ্ঞাপন

রোববার ভোরে আগুন নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবা সংস্থার একাধিক ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে।

যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। একই সঙ্গে আরএএফের কোনো উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি বলেও জানানো হয়েছে।

বিজ্ঞাপন

তবে ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বিমানবাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: বিবিসি, ডন নিউজ

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD