Logo

৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ এপ্রিল, ২০২৬, ১২:৪৪
৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
ছবি: সংগৃহীত

জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার ভোর ৫টা ২৩ মিনিটে (বাংলাদেশ সময় রোববার রাত ৩টা ২৩ মিনিট) এ কম্পন আঘাত হানে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা এবং যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

বিজ্ঞাপন

জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হোক্কাইডোর দক্ষিণাঞ্চলের শহর সাপ্পোরো থেকে প্রায় ২০০ কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠের প্রায় ৮৩ কিলোমিটার গভীরে।

জেএমএ জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত নিহত, আহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি, সুনামির আশঙ্কাও নেই; তবে শক্তিশঅলী ঝাঁকুনির কারণে হোক্কাইডোর পাহাড়গুলো থেকে বড় পাথরের পতন ও ভূমিধসের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে ভূমিকম্প। ৬ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্পের এক ঘণ্টা আগে হোক্কাইডোর দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়ে গেছে বলেও জানিয়েছে জেএমএ।

বিজ্ঞাপন

জেএমএর বিবৃতি বলা হয়েছে, এই ভূমিকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই। তবে সামনের সপ্তাহে এমন শক্তিশালী ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

গত সপ্তাহের সোমবার হোক্কাইডোর আইওয়াত জেলায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এপিসেন্টার থেকে শত শত মাইল দূরে রাজধানী টোকিওতেও অনুভূত হয়েছিল সেই ভূমিকম্পের শক্তিশালী কম্পন।

বিজ্ঞাপন

গত সপ্তাহের ভূমিকম্পে ৬ জন আহত হয়েছিলেন।

ভৌগোলিক অবস্থানের কারণে জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ বা আগ্নেয় মেখলা অঞ্চলের মধ্যে অবস্থিত। ফলে দেশটিতে ভূমিকম্প একটি নিয়মিত প্রাকৃতিক ঘটনা। প্রায় ১২ কোটি ৫০ লাখ মানুষের বসবাস এই দেশে প্রতি বছর গড়ে দেড় হাজারের মতো ভূমিকম্প রেকর্ড করা হয়। পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে সংঘটিত মোট ভূমিকম্পের প্রায় ১৮ শতাংশই জাপানে ঘটে।

সূত্র : এএফপি, এনডিটিভি অনলাইন

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD