যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শর্তের কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শর্তের কারণে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
সেন্ট পিটার্সবার্গে অবতরণের পর দেওয়া বক্তব্য ও টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক সাক্ষাৎকারে আরাঘচি জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে রাশিয়ার মিত্রদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন তিনি।
তিনি বলেন, ইসলামাবাদে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার পরই তিনি রাশিয়ায় পৌঁছেছেন। আলোচনায় কী কী শর্তে সংলাপ এগিয়ে নেওয়া যেতে পারে, সে বিষয়েও কথা হয়েছে বলে দাবি করেন তিনি।
বিজ্ঞাপন
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হরমুজ প্রণালি পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। এই গুরুত্বপূর্ণ জলপথে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করা একটি বৈশ্বিক ইস্যু। এ বিষয়ে ওমানসহ পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
আরাঘচি ইরান ও ওমানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কথাও উল্লেখ করেন। তার ভাষায়, হরমুজ প্রণালি ইস্যুতে দুই দেশের মধ্যে একটি সমঝোতা রয়েছে এবং এ বিষয়ে ভবিষ্যতে আরও আলোচনা হবে।
বিজ্ঞাপন
সূত্র: বিবিসি








