Logo

পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে রাশিয়ায় গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ এপ্রিল, ২০২৬, ১৪:৩৪
পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে রাশিয়ায় গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে ইরান। এরই অংশ হিসেবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে রাশিয়ায় গেছেন। খবর জানিয়েছে আল জাজিরা।

বিজ্ঞাপন

পাকিস্তানে পূর্বনির্ধারিত আলোচনা সফর বাতিলের একদিন পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, ইরান চাইলে আলোচনার জন্য সরাসরি যোগাযোগ করতে পারে অথবা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে পারে।

এদিকে হরমুজ প্রণালির পরিস্থিতি এখনো অস্থিতিশীল রয়েছে। ইরানের এক জ্যেষ্ঠ আইনপ্রণেতা আলী নিকজাদ জানিয়েছেন, এই কৌশলগত জলপথে আগের স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে যাওয়ার সুযোগ আর নেই।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় অচলাবস্থার কারণে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম বেড়েছে। সোমবার (২৭ এপ্রিল) ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ দশমিক ৫০ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলও বেড়ে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ৪০ ডলারে লেনদেন হয়।

তেলের বাজারে অস্থিরতা থাকলেও এশিয়ার শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক ১ দশমিক ৫ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ২ দশমিক ৩ শতাংশ বেড়েছে।

বিজ্ঞাপন

বাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীরা এখন শুধু আশ্বাস নয়, বরং বাস্তব ও স্থায়ী সমাধানের অপেক্ষায় আছেন। সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির অর্থনীতিবিদ গোহ জিং রং বলেন, তেলের বাজার স্থিতিশীল করতে হলে ভঙ্গুর যুদ্ধবিরতির বাইরে গিয়ে দীর্ঘমেয়াদি ও বিশ্বাসযোগ্য চুক্তি প্রয়োজন।

সূত্র: আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD