হরমুজ নিয়ে ইরান ও ওমানের মধ্যে নতুন সমঝোতা

হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং চলমান যুদ্ধ পরিস্থিতি নিরসনে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
প্রস্তাবে বলা হয়েছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরবর্তী ধাপে নেওয়া যেতে পারে। পাকিস্তানের মধ্যস্থতায় এই প্রস্তাব ওয়াশিংটনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
অ্যাক্সিওস জানায়, হরমুজ প্রণালি নিয়ে সমঝোতা এবং ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে, তেহরানকে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ত্যাগ ও অন্তত এক দশকের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখতে চাপ দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কৌশলগত সুবিধা কমে যেতে পারে।
বিজ্ঞাপন
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সম্প্রতি ইসলামাবাদ সফর শেষে ওমান ঘুরে আবার পাকিস্তানে ফিরে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। ইরানি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, আলোচনায় যুদ্ধ পরিস্থিতি নিরসন ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুগুলো গুরুত্ব পেয়েছে।
আলোচনায় ইরানের পক্ষ থেকে কয়েকটি শর্ত তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে—হরমুজ প্রণালিতে নতুন আইনি কাঠামো, ক্ষতিপূরণ, ভবিষ্যতে সামরিক আগ্রাসন বন্ধের নিশ্চয়তা এবং মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার।
বিজ্ঞাপন
তাসনিমের তথ্যমতে, সাম্প্রতিক আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি। মূল লক্ষ্য ছিল যুদ্ধের অবসানে তেহরানের শর্তগুলো মধ্যস্থতাকারীদের কাছে তুলে ধরা।
সূত্র: অ্যাক্সিওস, তাসনিম








