ইরানের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যানের ইঙ্গিত ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাব গ্রহণ নাও করতে পারেন বলে ইঙ্গিত মিলেছে। মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে সিএনএন।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি ও উত্তেজনা কমানোর লক্ষ্যে ইরান যে প্রস্তাব দিয়েছে, তা নিয়ে হোয়াইট হাউসের অভ্যন্তরীণ আলোচনায় ট্রাম্প তার অবস্থান স্পষ্ট করেছেন। প্রশাসনের একাধিক সূত্রের মতে, প্রস্তাবটি অনুমোদনের সম্ভাবনা খুবই কম।
আরও পড়ুন: ইরান সময়ক্ষেপণ করছে বলে অভিযোগ রুবিওর
ইরানের প্রস্তাবে পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনা পরবর্তী সময়ে স্থগিত রাখার বিষয়টি যুক্ত করা হয়েছে। তবে মার্কিন কর্মকর্তাদের মতে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুর সমাধান না করে কেবল হরমুজ প্রণালী–এর বিষয়ে সমঝোতা করলে তা যুক্তরাষ্ট্রের অবস্থানকে দুর্বল করে দিতে পারে।
বিজ্ঞাপন
সূত্র: সিএনএন








