Logo

তেলসমৃদ্ধ আমিরাতে পেট্রোলের দাম বাড়ল ৮ শতাংশ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ মে, ২০২৬, ১২:৩২
তেলসমৃদ্ধ আমিরাতে পেট্রোলের দাম বাড়ল ৮ শতাংশ
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের তেলসমৃদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরাত-এ সাধারণ গ্রাহক পর্যায়ে পেট্রোলের দাম ৮ শতাংশ বাড়ানো হয়েছে। দেশটির সরকারের অধীন ইউএই ফুয়েল প্রাইস কমিটি বুধবার (৩০ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

আমিরাতে সুপার ৯৮, স্পেশাল ৯৫ এবং ই-প্লাস ৯১—এই তিন ধরনের পেট্রোল বাজারজাত করা হয়। নতুন মূল্য অনুযায়ী, সুপার ৯৮ প্রতি লিটার বিক্রি হবে ৩.৬৬ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২২ টাকা ২৯ পয়সা), স্পেশাল ৯৫ প্রতি লিটার ৩.৫৫ দিরহাম (প্রায় ১১৮ টাকা ৬১ পয়সা) এবং ই-প্লাস ৯১ প্রতি লিটার ৩.৪৮ দিরহাম (প্রায় ১১৬ টাকা ২৭ পয়সা) নির্ধারণ করা হয়েছে।

এর আগে, ৩০ এপ্রিল পর্যন্ত সুপার ৯৮-এর দাম ছিল ৩.৩৯ দিরহাম, স্পেশাল ৯৫-এর দাম ৩.২৮ দিরহাম এবং ই-প্লাস ৯১-এর দাম ৩.২০ দিরহাম প্রতি লিটার।

বিজ্ঞাপন

ফুয়েল প্রাইস কমিটির তথ্য অনুযায়ী, তিন ধরনের পেট্রোলের দামই গড়ে প্রায় ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

নতুন এই মূল্য ১ মে থেকে কার্যকর হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সূত্র: জিও নিউজ

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD