Logo

মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে বিতাড়িত করা হবে: ইরানি কর্মকর্তা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ মে, ২০২৬, ১৮:৩৪
মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে বিতাড়িত করা হবে: ইরানি কর্মকর্তা
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে বিতাড়িত বিতাড়িত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের এক কর্মকর্তা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হোসেন নৌসাবাদী যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বখেকো’ আখ্যা দিয়ে বলেন, এ অঞ্চলের স্থিতিশীলতা ও উন্নতি নির্ভর করছে বিদেশি শক্তির প্রভাবমুক্ত হওয়ার ওপর।

বিজ্ঞাপন

এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, অতীতে পর্তুগাল, নেদারল্যান্ডস ও ইংল্যান্ডকে যেভাবে উপসাগরীয় অঞ্চল থেকে সরানো হয়েছিল, একইভাবে যুক্তরাষ্ট্রকেও সরানো সম্ভব। তার ভাষায়, ইরানের সামুদ্রিক সম্পদের প্রতি বিদেশি শক্তির দীর্ঘদিনের আগ্রহ রয়েছে, যা দেশের পরিচয় ও ঐতিহ্যের সঙ্গে জড়িত।

এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংঘাতের আশঙ্কাও প্রকাশ করেছেন ইরানের সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ জাফার আসাদি। তিনি বলেন, সাম্প্রতিক পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে—দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা বাড়তে পারে।

বিজ্ঞাপন

তার দাবি, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে যুক্তরাষ্ট্র অনেক ক্ষেত্রে চুক্তি বা প্রতিশ্রুতি রক্ষা করেনি, যা নতুন সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে।

সূত্র: আলজাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD