দক্ষিণ লেবাননে ইসরায়েলের অভিযান, বাসিন্দাদের ঘর ছাড়ার নির্দেশ

দক্ষিণ লেবাননে নতুন সামরিক অভিযান শুরুর আগে ১১টি শহর ও গ্রামের বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
বিজ্ঞাপন
রবিবার জরুরি সতর্কবার্তায় এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে—এমন অভিযোগের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আইডিএফ সতর্ক করে জানায়, হিজবুল্লাহর অবস্থান বা স্থাপনার কাছাকাছি থাকা যে কেউ ঝুঁকির মধ্যে পড়তে পারে। তাই বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বর্তমানে দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। ওই অঞ্চলের কিছু এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং হিজবুল্লাহর অবকাঠামো হিসেবে ব্যবহৃত বলে দাবি করা স্থাপনাগুলো ধ্বংস করা হচ্ছে।
এদিকে পাল্টা হামলায় হিজবুল্লাহও উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে ড্রোন ও রকেট নিক্ষেপ করছে, যার লক্ষ্য ইসরায়েলি বাহিনী।
সূত্র: এএফপি








