Logo

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ মে, ২০২৬, ১২:২৪
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সরকার গঠনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, এবারের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসতে যাচ্ছে।

বিজ্ঞাপন

সোমবার (৪ মে) ভোট গণনার প্রাথমিক ধাপেই বিভিন্ন বুথফেরত জরিপে তৃণমূল কংগ্রেসের চেয়ে বিজেপি এগিয়ে থাকার ইঙ্গিত পাওয়ার প্রেক্ষাপটে এমন মন্তব্য করেন তিনি।

নির্বাচনে নন্দীগ্রাম আসনের পাশাপাশি ভবানীপুরেও প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু। সেখানে তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল নেত্রী ও বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজ্ঞাপন

শুভেন্দু অধিকারী বলেন, এবারের নির্বাচনে মুসলিম ভোটারদের বড় একটি অংশ তৃণমূল কংগ্রেসকে আগের মতো সমর্থন দিচ্ছে না। ভবানীপুর কেন্দ্রেও এর প্রতিফলন দেখা যেতে পারে বলে দাবি করেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। প্রাথমিক গণনায় মুসলিম অধ্যুষিত কয়েকটি বুথে আগের তুলনায় তৃণমূলের ভোট কমেছে বলে তিনি উল্লেখ করেন। অন্যদিকে হিন্দু অধ্যুষিত বুথগুলোতে বিজেপি এগিয়ে রয়েছে বলেও দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

এছাড়া মালদহ, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরসহ বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে বলে মন্তব্য করেন এই বিজেপি নেতা। তার মতে, রাজ্যে সরকারবিরোধী মনোভাব এবং বিজেপির পক্ষে ভোট একত্রিত হওয়াই তাদের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD