Logo

তৃতীয় দফার গণনায় পশ্চিমবঙ্গে ১৬৫ আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল ১১৭

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ মে, ২০২৬, ১২:৩৯
তৃতীয় দফার গণনায় পশ্চিমবঙ্গে ১৬৫ আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল ১১৭
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গণনা শেষে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, গেরুয়া শিবির ১৬৫টি আসনে এগিয়ে আছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১১৭টি আসনে। এছাড়া বামপন্থী দল সিপিএম দুইটি এবং ভারতীয় জাতীয় কংগ্রেস একটি আসনে এগিয়ে আছে।

প্রায় দেড় দশক ধরে রাজ্যের ক্ষমতায় থাকা তৃণমূলের অবস্থান এবার বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে। চলমান ভোট গণনায় এখন পর্যন্ত পিছিয়ে রয়েছে দলটি।

বিজ্ঞাপন

পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন সংখ্যা ২৯৪টি। এর মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ১৪৮টি আসন। একটি আসনের নির্বাচন স্থগিত থাকায় এবার ২৯৩টি আসনের ফল ঘোষণা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২১৫টি আসনে জয়ী হয়েছিল। সে সময় বিজেপি পেয়েছিল ৭৭টি আসন এবং বাকি দুটি আসনে জয় পেয়েছিল অন্যান্য প্রার্থীরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD