বিধানসভা নির্বাচনে এগিয়ে সোহম, পিছিয়ে সায়ন্তিকা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের তৃতীয় রাউন্ড ভোট গণনা শেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও অভিনেতা সোহম চক্রবর্তী এগিয়ে রয়েছেন। একইসঙ্গে আরেক তারকা প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জী পিছিয়ে পড়েছেন।
বিজ্ঞাপন
করিমপুর আসনে সোহম চক্রবর্তী তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩ হাজার ২৪৭ ভোটে এগিয়ে আছেন। এখানে দ্বিতীয় অবস্থানে রয়েছেন বামফ্রন্ট প্রার্থী প্রভাস মজুমদার।
অন্যদিকে বরানগর আসনে তৃতীয় রাউন্ড গণনা শেষে সায়ন্তিকা ব্যানার্জী প্রায় ৩ হাজার ৫০০ ভোটে পিছিয়ে আছেন। এই আসনে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ।
বিজ্ঞাপন
তবে ফলাফল নিয়ে এখনো আশাবাদী সায়ন্তিকা। তিনি বলেন, মানুষ ভোট দিয়েছে, শেষ পর্যন্ত তারাই জয় নিশ্চিত করবে বলে তিনি বিশ্বাস করেন। এখনও সময় বাকি আছে, তাই চূড়ান্ত ফলাফল পরিবর্তন হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিকে তিনি একটি প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াই হিসেবে দেখছেন।








