Logo

পশ্চিমবঙ্গে বিজেপির কার্যালয়ে উৎসবের আমেজ, চলছে ঝালমুড়ি বিতরণ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ মে, ২০২৬, ১৪:৩৪
পশ্চিমবঙ্গে বিজেপির কার্যালয়ে উৎসবের আমেজ, চলছে ঝালমুড়ি বিতরণ
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলমান অবস্থায় চতুর্থ রাউন্ড শেষে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সর্বশেষ তথ্য অনুযায়ী দলটি ১৭০টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের আসনসংখ্যা কমে দাঁড়িয়েছে ১০৩টিতে।

বিজ্ঞাপন

এর আগে তৃতীয় রাউন্ড গণনা শেষে তৃণমূল ১১৭টি আসনে এগিয়ে থাকলেও চতুর্থ রাউন্ড শেষে সেই সংখ্যা কমে যায়। এছাড়া সিপিআই (এম) দুইটি এবং কংগ্রেস একটি আসনে এগিয়ে রয়েছে।

ফলাফলের এই প্রবণতার মধ্যেই বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। সেখানে কর্মী-সমর্থকদের মধ্যে মিষ্টি বিতরণের পাশাপাশি ঝালমুড়ি খেয়ে আনন্দ উদযাপন করতে দেখা যায়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঝালমুড়ি খেয়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন, যা নিয়ে তখন ব্যাপক আলোচনা তৈরি হয়। এবার ভোট গণনার সময় সেই ঝালমুড়িই দলীয় কার্যালয়ে উৎসবের অংশ হিসেবে বিতরণ করা হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD