Logo

বিজেপির বড় জয়ে মোদির বার্তা, পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ মে, ২০২৬, ১৯:৩৩
বিজেপির বড় জয়ে মোদির বার্তা, পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয় নিয়ে প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে।

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে নরেন্দ্র মোদী লেখেন, “পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনতার শক্তি জয়ী হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি জয় পেয়েছে। পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষকে আমি প্রণাম জানাই।”

তিনি আরও বলেন, জনগণ বিজেপিকে একটি বড় ম্যান্ডেট দিয়েছে এবং দলটি পশ্চিমবঙ্গের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে। তাঁর দাবি, বিজেপির সরকার সমাজের সব শ্রেণির মানুষের জন্য সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে।

বিজ্ঞাপন

নির্বাচনের ফলাফলে ২৯৩টি আসনের মধ্যে বিজেপি ২০৪টিতে জয় পেয়েছে। তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮৩টি আসন। কংগ্রেস ২টি, সিপিএম ১টি এবং অন্যান্য দল ৩টি আসনে জয়ী হয়েছে।

এদিকে ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পথে এগোচ্ছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়েও বিভিন্ন মহলে জল্পনা চলছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD