মমতাকে ভোট দিয়েছে মুসলিমরা, এই জয় “হিন্দুত্ববাদের জয়: শুভেন্দু

পশ্চিমবঙ্গের বিধানসভার ভবানিপুর আসনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পরাজিত করার পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তার জয়কে রাজনৈতিক ও আদর্শিকভাবে ব্যাখ্যা করেছেন। তিনি দাবি করেছেন, তার এই জয়কে তিনি “হিন্দুত্ববাদের জয়” হিসেবে দেখছেন।
বিজ্ঞাপন
শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী, মুসলিম ভোটাররা মমতা ব্যানার্জিকেই ভোট দিয়েছেন, আর তিনি হিন্দু, শিখ, জৈন ও বৌদ্ধ সম্প্রদায়ের ভোটে সমর্থন পেয়েছেন। তার দাবি, বিভিন্ন মুসলিম ভোটকেন্দ্রে মমতা ব্যানার্জির পক্ষেই ভোট বেশি পড়েছে।
তিনি আরও মন্তব্য করেন, প্রায় ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে তার জয় হয়েছে এবং এই ফলাফল রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেয়। একই সঙ্গে তিনি দাবি করেন, এই পরাজয়ের মাধ্যমে মমতা ব্যানার্জির রাজনৈতিক অবস্থান দুর্বল হয়েছে।
বিজ্ঞাপন
তবে এসব বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে








