Logo

বিজেপির জয় অনৈতিক: মমতা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ মে, ২০২৬, ১৩:০৫
বিজেপির জয় অনৈতিক: মমতা
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়েছে মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিদ্বন্দ্বী দল বিজেপি। তবে এই ফলাফলকে তিনি “অনৈতিক” বলে অভিহিত করেছেন।

বিজ্ঞাপন

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণের পর সোমবার নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। এতে ২৯৪ আসনের মধ্যে ২০৬টিতে জয়ী হয় বিজেপি প্রার্থীরা। তৃণমূল কংগ্রেসের বহু প্রার্থী পরাজিত হন, যার মধ্যে ভবানীপুর আসনে মমতা ব্যানার্জিও রয়েছেন।

ফল গণনার দিন দুপুরে কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রে উপস্থিত হন মমতা। পরে সেখানে পৌঁছান তার প্রধান প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীও। দীর্ঘ সময় গণনাকেন্দ্রে অবস্থানের পর সন্ধ্যায় ফল ঘোষণার আগেই তিনি সেখান থেকে বেরিয়ে যান।

বিজ্ঞাপন

গণনাকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন, তাকে ভেতরে প্রবেশে বাধা দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই হামলার পরিস্থিতি তৈরি হয়। তার দাবি, “পুরো প্রক্রিয়াটি একতরফা ছিল” এবং ১০০টিরও বেশি আসন জোর করে দখল করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে এবং এটিকে “বিজেপি কমিশন” বলে আখ্যা দেন। মমতার ভাষায়, “এটা কোনো নৈতিক জয় নয়, বরং অনৈতিক ও বেআইনি জয়।”

পরিস্থিতির পর তিনি কালীঘাটের বাসভবনে ফিরে যান এবং পরে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া দেওয়ার কথা জানান।

বিজ্ঞাপন

নির্বাচনের ফলাফলে তৃণমূল কংগ্রেসের শীর্ষ ও স্থানীয় পর্যায়ের নেতাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার কালীঘাটে মমতা ব্যানার্জি সংবাদ সম্মেলন করবেন, যেখানে নির্বাচনী পরিস্থিতি নিয়ে বিস্তারিত বক্তব্য দিতে পারেন তিনি।

সূত্র: আনন্দবাজার

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD