পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী, শুক্রবার বিজেপির বৈঠক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয় পাওয়ার পর বিজেপির নতুন সরকার গঠনের প্রস্তুতির মধ্যে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম আলোচনায় এসেছে।
বিজ্ঞাপন
দলীয় সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার (৮ মে) কলকাতায় বিজেপির বিধায়ক দলের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই তাকে বিধায়ক দলের নেতা হিসেবে নির্বাচিত করা হতে পারে। রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য তার নাম প্রস্তাব করতে পারেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন।
বৈঠক শেষে দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে রাজভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানানোর পরিকল্পনা রয়েছে। পরদিন শনিবার (৯ মে) শপথগ্রহণ অনুষ্ঠিত হতে পারে, যা রবীন্দ্র জয়ন্তীর দিন পড়ছে।
বিজ্ঞাপন
শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
শুভেন্দু অধিকারী এর আগে ২০২১ সালে নন্দীগ্রাম এবং ২০২৬ সালে ভবানীপুর আসনে জয় পেয়ে আলোচনায় আসেন। বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে তার ভূমিকা বিজেপির বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সূত্র: এনডিটিভি








