পশ্চিমবঙ্গে শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সহকারী চন্দ্রনাথ রাথকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (৬ মে) কলকাতার মধ্যমগ্রাম এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চন্দ্রনাথ রাথ তার এক সহযোগীকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন। পথে আততায়ীরা তাদের গাড়ির পিছু নেয়। একপর্যায়ে গাড়ির গতি কিছুটা কমে গেলে হামলাকারীরা চন্দ্রনাথকে লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি ছোড়ে।
এর মধ্যে তিনটি গুলি চন্দ্রনাথ রাথের শরীরে লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তিনি মারা যান। হামলায় তার সঙ্গে থাকা আরেকজনও গুলিবিদ্ধ হন। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
গত ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রথমবারের মতো সরকার গঠনের পথে রয়েছে বিজেপি। দলটির মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর দায়িত্ব নেওয়ার আলোচনা চলছিল। এর মধ্যেই তার ঘনিষ্ঠ সহকারীর হত্যাকাণ্ড নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা গেছে, চন্দ্রনাথ রাথ দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী ও সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সূত্র: এনডিটিভি
বিজ্ঞাপন








