ইরান যুদ্ধের প্রভাবে ইউরোপে জ্বালানি সংকটের আশঙ্কা

ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রভাব এবার ইউরোপের জ্বালানি খাতে পড়তে শুরু করেছে। আগামী শীতে গ্যাস ও বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক থাকবে কি না, তা নিয়ে ইউরোপজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, পরিস্থিতি আরও খারাপ হলে পুরো ইউরোপ ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে পারে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার সুইজারল্যান্ডের বিদ্যুৎ নিয়ন্ত্রক সংস্থা সুইস ফেডারেল ইলেকট্রিসিটি কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা অব্যাহত থাকলে তা ইউরোপ ও সুইজারল্যান্ডের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের জেরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় পারস্য উপসাগরীয় অঞ্চলে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দামও বেড়ে গেছে, যা ২০২২ সালের ইউক্রেন যুদ্ধের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন
জ্বালানি বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধের কারণে সরবরাহব্যবস্থা দীর্ঘ সময় বাধাগ্রস্ত থাকলে কয়েক সপ্তাহের মধ্যেই ইউরোপে জ্বালানি সংকট আরও তীব্র হতে পারে।
এদিকে ন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি সতর্ক করে বলেছে, বিকল্প উৎস থেকে দ্রুত জ্বালানি আমদানি বাড়ানো না গেলে চলতি বছরের জুনের মধ্যেই ইউরোপজুড়ে বড় ধরনের জ্বালানি সংকট দেখা দিতে পারে।
বিজ্ঞাপন
সূত্র: বিবিসি।








