Logo

ট্রাম্পের ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক বাতিল করল মার্কিন আদালত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ মে, ২০২৬, ১১:২৯
ট্রাম্পের ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক বাতিল করল মার্কিন আদালত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ১০ শতাংশ বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা করেছে দেশটির একটি বাণিজ্য আদালত। বৃহস্পতিবার (৭ মে) যুক্তরাষ্ট্রের কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড এ রায় দেন।

বিজ্ঞাপন

গত ফেব্রুয়ারিতে বিভিন্ন দেশ ও অঞ্চলের পণ্যের ওপর এই শুল্ক আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন। এ জন্য তারা ট্রেড অ্যাক্টের সেকশন ১২২ ব্যবহার করে।

এর আগে ট্রাম্পের বিস্তৃত বৈশ্বিক শুল্ক নীতি বাতিল করে দিয়েছিল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আদালত তখন বলেছিল, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (আইইইপিএ) ব্যবহার করে এত বড় পরিসরে শুল্ক আরোপের ক্ষেত্রে প্রেসিডেন্ট তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।

বিজ্ঞাপন

পরে বিকল্প হিসেবে ১০ শতাংশ শুল্ক কার্যকর করা হয়।

ট্রেড অ্যাক্টের সেকশন ১২২ অনুযায়ী, কোনো দেশের বড় ধরনের বাণিজ্য ঘাটতি মোকাবিলায় প্রেসিডেন্ট সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক ১৫০ দিনের জন্য আরোপ করতে পারেন।

বিজ্ঞাপন

তবে মামলার বাদীরা দাবি করেন, এই ধারা প্রয়োগের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারেনি ট্রাম্প প্রশাসন।

আদালতের সর্বশেষ এ রায়কে ট্রাম্প প্রশাসনের জন্য নতুন ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এখন নজর রয়েছে, প্রশাসন এ রায়ের বিরুদ্ধে আপিল করে কি না।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD