Logo

পশ্চিমবঙ্গে মন্ত্রিসভা ভেঙে দিলেন রাজ্যপাল, মমতা অধ্যায়ের অবসান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ মে, ২০২৬, ১৩:৫৩
পশ্চিমবঙ্গে মন্ত্রিসভা ভেঙে দিলেন রাজ্যপাল, মমতা অধ্যায়ের অবসান
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের বর্তমান মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল আরএন রবি। এর মধ্য দিয়ে টানা ১৫ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা মমতা ব্যানার্জির অধ্যায়ের অবসান ঘটলো। ২০১১ সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার পর টানা তিন মেয়াদে দায়িত্বে ছিলেন তিনি।

বিজ্ঞাপন

গত ৪ মে প্রকাশিত বিধানসভা নির্বাচনের ফলে বিজেপি দুই শতাধিক আসনে জয় পেয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠনের অবস্থানে আসে।

নির্বাচনের ফল প্রকাশের পর প্রচলিত নিয়ম অনুযায়ী রাজভবনে গিয়ে পদত্যাগ না করায় সাংবিধানিক জটিলতার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে বৃহস্পতিবার (৭ মে) রাজ্যপাল সরাসরি মন্ত্রিসভা ভেঙে দেন। এখন নতুন সরকার গঠন ও নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে।

বিজ্ঞাপন

এদিকে নির্বাচনের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতায় এখন পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কলকাতাসহ বিভিন্ন জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে ৪৩৩ জনকে।

বুধবার এক সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালক সিদ্ধনাথ গুপ্ত জানান, সহিংসতার ঘটনায় ২০০টির বেশি মামলা হয়েছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

গত ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ৪ মে ফল প্রকাশের পর থেকেই বিভিন্ন এলাকায় সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটতে শুরু করে।

বিজ্ঞাপন

অভিযোগ রয়েছে, কলকাতাসহ বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায় বিজেপি সমর্থকরা। অন্যদিকে বেশ কয়েকটি এলাকায় বিজেপির কর্মী-সমর্থকদের ওপরও পাল্টা হামলার ঘটনা ঘটে। সহিংসতার জন্য দুই দলই একে অপরকে দায়ী করছে।

এদিকে পশ্চিমবঙ্গের সম্ভাব্য পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আলোচনায় থাকা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সচিব চন্দ্রনাথ রথ গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় বিজেপির অভিযোগ, এটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। তবে তৃণমূল কংগ্রেস দাবি করেছে, সহিংসতার জন্য দায়ী বিজেপি-সমর্থিত দুষ্কৃতিকারীরা।

বিজ্ঞাপন

সূত্র: ইন্ডিয়া টুডে

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD