Logo

কংগ্রেস-বামদের সমর্থনে সরকার গঠন করছে থালাপতি বিজয়ের দল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ মে, ২০২৬, ১৮:৫৫
কংগ্রেস-বামদের সমর্থনে সরকার গঠন করছে থালাপতি বিজয়ের দল
ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ুতে সরকার গঠনের পথে এগিয়েছে জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে)। কংগ্রেস ও বামপন্থী দল সিপিআই-সিপিএমের সমর্থনে এবার সরকার গঠন করতে যাচ্ছে দলটি।

বিজ্ঞাপন

শুক্রবার স্থানীয় সময় বিকেলে কংগ্রেস, ভিসিকে, সিপিআই ও সিপিএম আনুষ্ঠানিকভাবে টিভিকেকে সমর্থন জানায়। এর মধ্য দিয়ে গত চার দিন ধরে চলা সরকার গঠন নিয়ে অনিশ্চয়তার অবসান ঘটে।

নির্বাচনে টিভিকে ১০৭টি আসনে জয় পেলেও ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা। শেষ পর্যন্ত জোট সমর্থনের মাধ্যমে সেই বাধা অতিক্রম করে দলটি।

বিজ্ঞাপন

রাজনৈতিক সমীকরণে পরিবর্তন এনে ডিএমকে ও এআইএডিএমকে নিজেদের মধ্যে বিভেদ দূর করে জোটবদ্ধভাবে সরকার গঠনে সম্মত হলেও শেষ পর্যন্ত থালাপতি বিজয়ের হাতেই যাচ্ছে মুখ্যমন্ত্রীর দায়িত্ব।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD