Logo

সামরিক বাহিনীকে নতুন নির্দেশনা দিলেন মোজতবা খামেনি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ মে, ২০২৬, ১৭:১৩
সামরিক বাহিনীকে নতুন নির্দেশনা দিলেন মোজতবা খামেনি
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে বৈঠক করেছেন দেশটির সামরিক কমান্ডার আলী আবদুল্লাহি। বৈঠকে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে শত্রু মোকাবিলায় নতুন করণীয় সম্পর্কে নির্দেশনা দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, বৈঠকে মোজতবা খামেনি সামরিক নেতৃত্বকে কিছু নতুন পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। তবে এসব নির্দেশনার বিস্তারিত প্রকাশ করা হয়নি।

চলতি বছরের মার্চে সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর মোজতবা খামেনিকে এখনো প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি। তার বেশিরভাগ বক্তব্য রাষ্ট্রীয় গণমাধ্যমে লিখিত বা রেকর্ড করা বার্তার মাধ্যমে প্রচার করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে সামরিক বাহিনীর সঙ্গে এই বৈঠক তাৎপর্যপূর্ণ। বিশেষ করে হরমুজ প্রণালি ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তেহরান তাদের সামরিক প্রস্তুতি আরও জোরদার করছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরান থেকে ছোড়া দুটি ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সংঘাত শুরু হওয়ার পর থেকে তারা ৫৫১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ২৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২ হাজার ২৬৫টি ড্রোন প্রতিহত করেছে।

আমিরাতের দাবি, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় তারা প্রস্তুত।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইরান ও উপসাগরীয় দেশগুলোর পাল্টাপাল্টি অবস্থান মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

সূত্র: আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD