Logo

নরেন্দ্র মোদির অনুষ্ঠানের কাছেই বিস্ফোরক, আটক ১

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ মে, ২০২৬, ১৬:৫৩
নরেন্দ্র মোদির অনুষ্ঠানের কাছেই বিস্ফোরক, আটক ১
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেঙ্গালুরু সফরকে কেন্দ্র করে নির্ধারিত অনুষ্ঠানস্থলের কাছ থেকে বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিজ্ঞাপন

রবিবার সকালে নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় বেঙ্গালুরুর কাগালিপুরা এলাকার একটি আশ্রমের পাশের ফুটপাত থেকে দুটি জেলাটিন স্টিক উদ্ধার করা হয়। স্থানটি প্রধানমন্ত্রীর নির্ধারিত অনুষ্ঠানস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে।

বিস্ফোরক উদ্ধারের পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট ও ফরেনসিক বিশেষজ্ঞদের পাঠানো হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, কীভাবে বিস্ফোরকগুলো সেখানে এলো এবং এর পেছনে কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বেঙ্গালুরু ও আশপাশের এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলোও বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD