মুখ্যমন্ত্রী হয়েই ফ্রি বিদ্যুৎ দেওয়াসহ যেসব প্রতিশ্রুতি দিলেন বিজয়

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন থালাপতি বিজয়। শপথের পরই তিনি জনগণের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা দেন, যার মধ্যে অন্যতম হলো বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা।
বিজ্ঞাপন
শনিবার (১০ মে) শপথ গ্রহণের পর প্রথম ভাষণে তিনি জানান, মাসে ৫০০ ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকরা ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পাবেন। পাশাপাশি নারীদের নিরাপত্তা জোরদারে বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি।
বিজয় বলেন, নারীদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদকবিরোধী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানি সরবরাহ, কৃষক ও জেলেদের উন্নয়নেও অগ্রাধিকার দেওয়া হবে।
বিজ্ঞাপন
নিজের পটভূমির কথা তুলে ধরে তিনি বলেন, “একজন সহকারী পরিচালকের সন্তান হিসেবে আজ আমি মুখ্যমন্ত্রী হয়েছি। দারিদ্র্য ও সংগ্রামের মধ্য দিয়েই আমার জীবন কেটেছে। আমি কোনো রাজপরিবার থেকে আসিনি। সাধারণ মানুষের কষ্ট আমি বুঝি।”
তিনি আরও বলেন, তিনি এমন কোনো প্রতিশ্রুতি দেবেন না যা বাস্তবায়ন করা সম্ভব নয়। তার লক্ষ্য স্বচ্ছ ও বাস্তবভিত্তিক শাসনব্যবস্থা গড়ে তোলা।
ভাষণে তিনি তামিলনাড়ুতে ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়বিচারের নতুন যুগ শুরুর কথাও ঘোষণা করেন।
বিজ্ঞাপন
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সরকার গঠনে সহযোগিতার জন্য তাকে ধন্যবাদ জানান বিজয়।
এদিকে, শপথ গ্রহণের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
বিজ্ঞাপন
সূত্র: এনডিটিভি








