মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিলো ইরান

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের জবাব পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের কাছে পাঠিয়েছে ইরান। রোববার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
ইরনার প্রতিবেদনে বলা হয়, ইরানের জবাবে আলোচনার প্রথম ধাপে যুদ্ধ ও শত্রুতার অবসানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তবে তেহরান কী ধরনের শর্ত বা প্রস্তাব দিয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইসলামাবাদ থেকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিনিধি কামাল হায়দার জানান, পাকিস্তান কর্তৃপক্ষ ইরানের জবাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, এখন দেখার বিষয় হলো পাকিস্তান কবে এই জবাব যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেয় এবং এর পর ওয়াশিংটনের প্রতিক্রিয়া কী হয়।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই ইরানের এই আনুষ্ঠানিক জবাব পাঠানো হয়েছে।
সূত্র: এএফপি, আল-জাজিরা








