Logo

মিয়ানমারে ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ মে, ২০২৬, ১১:৪৬
মিয়ানমারে ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

মিয়ানমারে মধ্যরাতে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর মৃদু কম্পন বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলেও অনুভূত হয়েছে। রবিবার (১০ মে) দিবাগত রাত ১টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

বিজ্ঞাপন

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের ইয়েনাংইয়াউং শহর থেকে প্রায় ৭৪ কিলোমিটার পশ্চিমে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫৯ কিলোমিটার গভীরে।

রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। মিয়ানমারের এই শহরটি চট্টগ্রাম থেকে প্রায় ৩৮০ কিলোমিটার দূরে হওয়ায় বাংলাদেশে এর হালকা কম্পন অনুভূত হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রহমান খান বলেন, ভূমিকম্পটির উৎপত্তি মিয়ানমারে। চট্টগ্রামে কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এর আগে শনিবার (৯ মে) বিকেল ৩টা ১০ মিনিটে রংপুর ও আশপাশের এলাকায় ৪ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের আলুপাড়া এলাকায়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD