Logo

যুক্তরাষ্ট্রই বিশ্ব শান্তির সবচেয়ে বড় হুমকি: ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ মে, ২০২৬, ১৬:২২
যুক্তরাষ্ট্রই বিশ্ব শান্তির সবচেয়ে বড় হুমকি: ইরান
ছবি: সংগৃহীত

বিশ্ব শান্তির জন্য যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বড় হুমকি হিসেবে আখ্যা দিয়েছে ইরান। একই সঙ্গে তেহরান বলেছে, যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের উত্থাপিত শর্তগুলো অযৌক্তিক, আর ইরানের দাবিগুলো সম্পূর্ণ যৌক্তিক।

বিজ্ঞাপন

রবিবার যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের লিখিত জবাব পাঠায় ইরান। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই জবাবকে ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেন। এর পরদিনই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরে তেহরান।

সোমবার (১১ মে) এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘেই বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও ঘাঁটিগুলোই অঞ্চলজুড়ে সংঘাত ও দমন-পীড়নের অন্যতম কারণ।

বিজ্ঞাপন

তিনি বলেন, যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্র যে শর্ত দিয়েছে, তা বাস্তবসম্মত নয়। বিপরীতে ইরানের দাবি আন্তর্জাতিক আইন ও ন্যায্যতার ভিত্তিতে উত্থাপিত।

ইরানের দাবির মধ্যে রয়েছে— যুদ্ধ বন্ধ, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, সমুদ্রপথে হয়রানি বন্ধ এবং বিদেশি ব্যাংকে জব্দ থাকা ইরানের অর্থ মুক্ত করা।

গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতিতে সম্মতি হয়। তবে পরদিনই ইরানের বন্দরগুলো ঘিরে নৌ অবরোধের ঘোষণা দেয় ওয়াশিংটন। তেহরানের অবস্থান, কোনো চুক্তিতে পৌঁছাতে হলে সবার আগে এই অবরোধ প্রত্যাহার করতে হবে।

বিজ্ঞাপন

অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি, ইরানকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক করতে হবে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD