Logo

বিধানসভায় বিরোধীদলীয় নেতা হলেন মমতার আস্থাভাজন শোভনদেব

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ মে, ২০২৬, ১৮:৩১
বিধানসভায় বিরোধীদলীয় নেতা হলেন মমতার আস্থাভাজন শোভনদেব
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধীদলীয় নেতা হিসেবে মনোনীত হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। এবারের নির্বাচনে ৮০টি আসন নিয়ে রাজ্যের প্রধান বিরোধী দলে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেস।

বিজ্ঞাপন

দলটির অভ্যন্তরীণ সিদ্ধান্ত অনুযায়ী বিধানসভায় বিরোধী দলীয় নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়কে। তিনি দীর্ঘদিন ধরে দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন ও ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

এবারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজ আসন ভবানীপুরে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন। ফলে তিনি বিধানসভায় প্রবেশের সুযোগ পাননি।

বিজ্ঞাপন

অন্যদিকে শোভনদেব চট্টোপাধ্যায় বালিগঞ্জ আসন থেকে বিজেপির প্রার্থী শতরূপা চট্টোপাধ্যায়কে ৬১ হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন। এই জয়ের মাধ্যমে তিনি টানা ১০ বার বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার অনন্য রেকর্ড গড়েছেন।

১৯৪৪ সালে জন্ম নেওয়া শোভনদেব চট্টোপাধ্যায় রাজনৈতিক জীবনের শুরুতে কলকাতা পৌরসভায় চাকরি করতেন। পরবর্তীতে তিনি কংগ্রেসের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন। ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে তিনি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর আসন থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরে দলে মতবিরোধের কারণে কংগ্রেস ত্যাগ করেন।

১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠনের পর থেকেই তিনি দলের সঙ্গে যুক্ত আছেন। বর্তমানে তিনি দলটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে যুক্ত থেকে কলকাতা অটো-রিকশা চালক ইউনিয়নের সভাপতির দায়িত্বও পালন করছেন। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি গঠনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বিজ্ঞাপন

২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসন থেকে জয়ী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে তিনি সেই আসন ছেড়ে দেন। পরে খড়দহ উপনির্বাচনে জয়ী হয়ে আবারও বিধানসভায় ফেরেন।

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD