মসজিদে নামাজ পড়লে আপত্তি নেই, রাস্তায় নয়: অর্জুন সিং

পশ্চিমবঙ্গে রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় নিয়ে মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক অর্জুন সিং। তার বক্তব্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মঙ্গলবার (১২ মে) সাংবাদিকদের প্রশ্নের জবাবে উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া এলাকার এই বিধায়ক বলেন, মসজিদে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই, তবে রাস্তায় নামাজ আদায় করা ঠিক নয়।
বিজ্ঞাপন
তিনি বলেন, নামাজ পড়া যাবে, কিন্তু রাস্তায় নয়। মসজিদে যত ইচ্ছা নামাজ পড়া হোক, কোনো সমস্যা নেই। কিন্তু রাস্তায় দাঁড়িয়ে মানুষের চলাচলে বাধা দিয়ে নামাজ পড়া উচিত নয়।
পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ঈদের সময় সড়কে নামাজ আদায়ের প্রচলন রয়েছে। তবে রাজনৈতিক পরিবর্তনের পর এই প্রথা নিয়ে নতুন করে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে প্রশ্ন উঠলেও অর্জুন সিংয়ের মন্তব্য ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।








