Logo

আঙুল এখনো ট্রিগারে আছে, তবে আমাদের লক্ষ্য টেকসই শান্তি: ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ মে, ২০২৬, ১৮:২১
আঙুল এখনো ট্রিগারে আছে, তবে আমাদের লক্ষ্য টেকসই শান্তি: ইরান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান চরম উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অবস্থান স্পষ্ট করেছে ইরান। দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, ইরান সামরিক প্রস্তুত অবস্থায় থাকলেও তাদের মূল লক্ষ্য এখনো “টেকসই শান্তি ও স্বার্থভিত্তিক কূটনীতি”।

বিজ্ঞাপন

মঙ্গলবার ইসনা সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্বের অন্যতম বড় সামরিক শক্তির বিরুদ্ধে ইরান টানা ৪০ দিন ধরে অবস্থান নিয়েছে। তাঁর ভাষায়, “আমরা এখনো ট্রিগারে আঙুল রেখেছি, তবে আলোচনার মাধ্যমে সমাধানের অপেক্ষায় আছি।”

মোহাজেরানি আরও বলেন, ইরান কোনো ধরনের হুমকিতে ভয় পায় না, তবে সংঘাত এড়িয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠাকেই তারা অগ্রাধিকার দিচ্ছে।

বিজ্ঞাপন

তিনি উল্লেখ করেন, দেশের প্রয়াত নেতার দেখানো পথে ইরান তিনটি মূল নীতি—সম্মান, প্রজ্ঞা ও বিচক্ষণতা—অনুসরণ করে কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করছে।

অন্যদিকে সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালী এলাকায় মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে। আল জাজিরা-র এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রশাসন ইরানের জ্বালানি ও অবকাঠামো লক্ষ্য করে নতুন সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD