ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা লেবাননের

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে। বুধবার (১৩ মে) লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
বিজ্ঞাপন
ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে জানা যায়, রকেটগুলো সেনাদের অবস্থানের কাছাকাছি আঘাত হানে। তবে এতে কোনো হতাহত হয়নি। হামলার পর সীমান্তবর্তী বসতি এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
অন্যদিকে একই দিনে ইরানে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
আরও পড়ুন: কলকাতায় কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২
বিজ্ঞাপন
অভিযুক্ত ব্যক্তির নাম ইহসান আফরেসথ বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, তিনি নেপালে গিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছ থেকে প্রশিক্ষণ নেন এবং পরে ইরানের গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য ইসরায়েলের কাছে পৌঁছে দেন।
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুতর অপরাধের দায়ে তার ফাঁসি কার্যকর করা হয়েছে।








