Logo

হজে গিয়ে ১৪ বাংলাদেশির মৃত্যু, সৌদি পৌঁছেছেন ৫৫ হাজারের বেশি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ মে, ২০২৬, ১১:১১
হজে গিয়ে ১৪ বাংলাদেশির মৃত্যু, সৌদি পৌঁছেছেন ৫৫ হাজারের বেশি
ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৫৫ হাজার ২৯৮ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। একই সময়ে হজে গিয়ে ১৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ১৩ মে সৌদি সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ১৪২টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছান।

বিজ্ঞাপন

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫১ হাজার ২২৭ জন।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া হজ ফ্লাইট কার্যক্রমে এ পর্যন্ত মোট ১৪২টি ফ্লাইট পরিচালিত হয়েছে।

বিজ্ঞাপন

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৬৯টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ৫১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট।

যাত্রী পরিবহনের হিসাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহন করেছে ২৭ হাজার ৪২৮ জন, সৌদি এয়ারলাইন্স ১৯ হাজার ১১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী।

সৌদি আরবে স্থাপিত বাংলাদেশি চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ২৭ হাজার ১১৬টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্ক ১৬ হাজার ২টি সেবা প্রদান করেছে।

বিজ্ঞাপন

এ বছর এখন পর্যন্ত মৃত ১৪ হজযাত্রীর মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী। তাদের মধ্যে ১১ জন মক্কায় এবং ৩ জন মদিনায় মারা গেছেন।

সবশেষ ১২ মে গাজীপুর সদরের নাসরীন জাহান (৩৭) মারা যান।

বিজ্ঞাপন

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট আগামী ২১ মে। হজ শেষে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট পরিচালিত হবে ৩০ জুন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD