ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

ব্রিকসভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে অংশ নিতে ভারতে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দুই দিনব্যাপী এ বৈঠকে ব্রিকস জোটের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিচ্ছেন। সম্মেলনের পাশাপাশি আব্বাস আরাগচি বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
কূটনৈতিক সূত্রগুলোর ধারণা, এবারের আলোচনায় মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি বিশেষ গুরুত্ব পাবে। বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা এবং তা প্রশমনের উপায় নিয়ে আলোচনা হতে পারে।
আরও পড়ুন: ঢাকা ফ্লাইট স্থগিত করল এয়ার ইন্ডিয়া
ব্রিকস হলো বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর একটি গুরুত্বপূর্ণ জোট। এর প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। বর্তমানে এই জোট বৈশ্বিক অর্থনীতি ও কূটনীতিতে ক্রমেই প্রভাবশালী হয়ে উঠছে।








