Logo

ঢাকা ফ্লাইট স্থগিত করল এয়ার ইন্ডিয়া

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ মে, ২০২৬, ১৫:৫৮
ঢাকা ফ্লাইট স্থগিত করল এয়ার ইন্ডিয়া
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক রুটে বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে ঢাকা-দিল্লি সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে। একইসঙ্গে একাধিক রুটে ফ্লাইট কমানো ও সময়সূচি পুনর্বিন্যাসের সিদ্ধান্তও নিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, জেট ফুয়েলের অস্বাভাবিক উচ্চ মূল্য, দীর্ঘপাল্লার ফ্লাইট পরিচালনার বাড়তি ব্যয় এবং বিভিন্ন অঞ্চলের আকাশপথে বিধিনিষেধের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের জুন থেকে আগস্ট পর্যন্ত এই পরিবর্তন কার্যকর থাকবে।

গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমে যাত্রীচাহিদা বিবেচনায় ফ্লাইট বাতিল ও হ্রাসের পাশাপাশি কিছু রুটে পুনর্বিন্যাস করা হয়েছে। তবে সংস্থাটি জানিয়েছে, তারা মাসে ১ হাজার ২০০টির বেশি আন্তর্জাতিক ফ্লাইট চালু রাখবে এবং পাঁচ মহাদেশের সঙ্গে সংযোগ অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পশ্চিম এশিয়া ও পূর্ব ইউরোপের আকাশসীমা ব্যবহারে সীমাবদ্ধতার কারণে অনেক ফ্লাইটকে দীর্ঘ পথ ঘুরে চলতে হচ্ছে। এতে জ্বালানি, সময় ও পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

উত্তর আমেরিকার কয়েকটি রুটে বড় পরিবর্তন আনা হয়েছে। দিল্লি–শিকাগো রুট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দিল্লি–সান ফ্রান্সিসকো রুটে ফ্লাইট সংখ্যা কমানো হয়েছে।

বিজ্ঞাপন

টরন্টো রুটেও ফ্লাইট হ্রাস করা হলেও পরে আবার দৈনিক চালুর পরিকল্পনা রয়েছে। অন্যদিকে মুম্বাই–নিউয়ার্ক রুটে ফ্লাইট বাড়ানো হয়েছে। কিছু নিউইয়র্ক রুট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ইউরোপের একাধিক রুটেও ফ্লাইট সংখ্যা কমানো হয়েছে। দিল্লি–প্যারিস রুটে দৈনিক দুইটি ফ্লাইট থেকে কমিয়ে একটি করা হয়েছে। পাশাপাশি কোপেনহেগেন, মিলান, ভিয়েনা, জুরিখ ও রোমসহ কয়েকটি শহরে সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা কমানো হয়েছে।

দিল্লি থেকে সিডনি ও মেলবোর্ন রুটে ফ্লাইট কমিয়ে সপ্তাহে চারটি করা হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ রুটেও কাটছাঁট বা সাময়িক স্থগিত রয়েছে। সিঙ্গাপুর, ব্যাংকক, কুয়ালালামপুরসহ একাধিক গন্তব্যে ফ্লাইট সংখ্যা কমানো হয়েছে। চীনের সাংহাই এবং ভিয়েতনামের কিছু রুটও সাময়িকভাবে বন্ধ বা সীমিত করা হয়েছে।

বিজ্ঞাপন

দক্ষিণ এশিয়ার রুটগুলোতে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বাংলাদেশে। দিল্লি–ঢাকা রুটে দৈনিক ফ্লাইট কমিয়ে সপ্তাহে চার দিন করা হয়েছে। একই সঙ্গে মুম্বাই–ঢাকা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিকল্প ফ্লাইটে স্থানান্তরের চেষ্টা করা হবে। পাশাপাশি নির্দিষ্ট শর্তে বিনামূল্যে যাত্রার তারিখ পরিবর্তন বা টিকিটের টাকা ফেরতের সুযোগ থাকবে।

বিজ্ঞাপন

যাত্রীদের ভ্রমণের আগে সর্বশেষ ফ্লাইট সূচি যাচাই করার পরামর্শও দিয়েছে সংস্থাটি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD