যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে আগ্রহী চীন: ট্রাম্প

চীন যুক্তরাষ্ট্র থেকে তেল কেনার বিষয়ে সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক শুল্কসংক্রান্ত টানাপোড়েনের পর এই পদক্ষেপকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
বেইজিং সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর এক সাক্ষাৎকারে ট্রাম্প এ তথ্য জানান। তিনি বলেন, আলোচনায় যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য চীনের ক্রেডিট কার্ড বাজারে আরও বিস্তৃতভাবে প্রবেশের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
চীন দীর্ঘদিন ধরে ইরানি তেলের অন্যতম বড় ক্রেতা। গত বছর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের আগে দেশটি সীমিত পরিমাণে মার্কিন তেল আমদানি করেছিল। একই সময়ে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানি উল্লেখযোগ্যভাবে কমিয়ে ব্রাজিলের দিকে ঝুঁকে পড়ে বেইজিং।
বিজ্ঞাপন
ট্রাম্প জানান, বৈঠকে তিনি ভিসা কার্ডসহ মার্কিন কার্ড কোম্পানিগুলোর জন্য চীনের বাজারে ব্যবসা সম্প্রসারণের বিষয়টি উত্থাপন করেন। তার মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের আর্থিক খাতে নতুন সুযোগ সৃষ্টি হবে।








